Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ধুনটে সেতু ভেঙে ট্রাক পানিতে!
বিভাগীয় সংবাদ

ধুনটে সেতু ভেঙে ট্রাক পানিতে!

By Saiful IslamFebruary 18, 20202 Mins Read

ধুনটে সেতু ভেঙে ট্রাক পানিতে!

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর নির্মিত বেইলী সেতু ভেঙে বালুবোঝাই একটি ট্রাক পানিতে ডুবে গেছে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই আঞ্চলিক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলার যমুনা নদী থেকে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক শেরপুর শহরের দিকে যাওয়ার পথে সেতুটি ভেঙে পড়ে। ট্রাকটি খালের পানিতে ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেতুটি ভেঙে পড়ায় ওই আঞ্চলিক মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভেঙে পড়া সেতুর দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সওজ বগুড়া’র নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত ওজনের পরিবহন পারাপার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি দ্রুত মেরামত করে যানবহন চলাচলের উপযোগী করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে গত ১৯৯২ সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর ৬২ মিটার দৈর্ঘ্য বেইলী সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারি যানবাহন পারাপার হয়েছে। এ কারণে পাটাতন নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরও ওই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবহন পারাপার হতে থাকে।

কয়েক বছরে সেতুটি কমপক্ষে ১৫ বার ভেঙে গিয়ে যানবহন চলাচল বন্ধ হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ বার বার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করেন। কিন্তু সেতুটি বেশি দিন টিকে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa