আবদুল্লাহ আল নোমান। ছবি : সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে দুই লরির ধাক্কায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে সৌদি আরবের হাইল- তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নোমান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভী ইউনুস সাহেববাড়ির শেখ ফরিদের ছেলে।

তিনি দীর্ঘদিন বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে সৌদিতে কর্মরত ছিলেন। আহত নুর নবীর বাড়ি একই এলাকায়।

জানা যায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টার সময় সৌদি আরবের হাইল-তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আবদুল্লাহ আল নোমান। এ সময় আহত হয়েছেন তাদের গাড়িচালক নুর নবী।

আহত চালককে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.