Advertisement
জুমবাংলা ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুসহ অন্তত ১৫ কর্মী ও সমর্থক আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আনোয়ার হোসেন বুলু, আত্রাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুইট, ইয়াকুব আলী মজনু ও আনছার আলীর নাম পাওয়া গেছে। তারা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই মোল্লা আজাদ কলেজ মাঠে আনোয়ার হোসেন বুলু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের আয়োজন করেন। অন্যদিকে আহসানগঞ্জ রেল স্টেশন এলাকায় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম শেখ রেজু কর্মী সভা ডাকেন। এ নিয়ে দুপুরের পর থেকেই আত্রাইয়ে উত্তেজনা তৈরি হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তার কয়েকজন সমর্থক মোটরসাইকেলযোগে কলেজ মাঠে যাচ্ছিল। এ সময় রেজু শেখের লোকজন অতর্কিত হামলা চালায় ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। কিছুক্ষণ পর আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেটের নেতৃত্বে রেজু শেখের লোকজন আবারও রেল লাইনে পাথর ছুঁড়ে ও হামলা চালিয়ে সভাস্থলের মাইক ভাঙচুর এবং নেতাকর্মীদের মারপিট করে। দফায় দফায় হামলায় শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত হয়। হামলায় আমিসহ আমার ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট সাংবাদিকদের বলেন, হামলা ও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। কেউ হতাহত হয়নি। আনোয়ার হোসেন বুলু ও তার ভাই আলমগীর কবির বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একইস্থানে সভা ডেকেছিল। নেতা ও কর্মী সমর্থকের অভাবে তারা সভা করতে পারেনি।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে থানায় দু’পক্ষের কেউ কোনো মামলা বা অভিযোগ করেনি এখনো।

আধিপত্যের জেরে শেরপুরে দফার দফায় সংঘর্ষে নিহত ১

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.