জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পত্নীতলা-সপাহার সড়কের মধইল করমজা মোড়ে বালি বোঝাই একটি ট্্রাক্টর যাত্রীবোঝাই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানের দুইযাত্রীর মৃত্যু ঘটে।

Advertisement
এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী উপজেলার মহারন্দি গ্রামের জুয়েলের স্ত্রী বুলবুলি (৪২) এবং আলহাজ মোয়াজ্জেম হোসেনের পুত্র ফারুক হোসেন (৬০) নিহত হন। পত্নীতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন- নিহতের পরিবারের পক্ষ এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের লোকজন মামলা করতে এলে তা গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



