Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকাল ৪টায় ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কাজী মো. সাহিদুজ্জামান।

নির্বাচনে সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক একেএম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক পদে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ পদে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইন্দ্রানী মন্ডল নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ ইরফান আজিজ, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ ও স্বপ্না পাপুল, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক সবুজ চন্দ্র ভৌমিক এসিএমএ।

নির্বাচনে ২২২টি ভোটের বিপরীতে ২১৯টি ভোট জমা পড়েছে। এর মধ্যে সশরীরে ১৮৪টি এবং অনলাইনে ৩৫টি ভোট জমা পড়ে। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল করিম।

এদিকে এই নির্বাচনকে ঘিরে পরাজয় হয়েছে উপাচার্যপন্থি হিসেবে পরিচিত প্যানেলটির। নির্বাচনকে ঘিরে উপাচার্যের প্রভাব বিস্তারেরও অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষক।

পবিপ্রবিতে ‘শিক্ষকের সম্মান প্রতিষ্ঠার আন্দোলন’ স্থগিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.