বেরোবি প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-পুলিশ-আনসার ও নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের জন্য বিশেষ খাবারের আয়োজন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. খুললাহা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করায় আমরা সত্যিই আনন্দিত। এতে হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে ঈদের আমেজ তৈরি হবে এবং পরিবার থেকে দূরে থাকার কষ্ট কিছুটা হলেও কমবে।”

‘ঈদুল আযহা’ উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন হলে ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-পুলিশ-আনসার ও নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের জন্য সকাল ও দুপুরে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে দুইটি খাসি কোরবানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোরবানির পশুর সংখ্যা বৃদ্ধি করা হতে পারে।”
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন বলে জানান তিনি।
আরও পড়ুনঃ
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, ঈদের ছুটিতে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



