Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নতুন দায়িত্বে এমপি মাশরাফি
খেলাধুলা বিভাগীয় সংবাদ

নতুন দায়িত্বে এমপি মাশরাফি

By Sibbir OsmanNovember 30, 2019Updated:November 30, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : একসঙ্গে অনেক গুরুদায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার টিমের সাথে এখনো তার সম্পৃক্ততা রয়েছে। ওডিআই দলের অধিনায়কের দায়িত্বের পাশাপাশি মাশরাফি নড়াইল আসন থেকে আওয়ামী লীগের এমপি হিসেবে কার্যরত আছেন। এবার আরো একটি গুরু দায়িত্ব গ্রহণের অপেক্ষায় দেশপ্রিয় এই অধিনায়ক।

নতুন দায়িত্বে এমপি মাশরাফি
ফাইল ছবি
Advertisement

নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। এরই মধ্যে সম্মেলন ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এবারের সম্মেলনের চমক হিসেবে থাকছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার দলে অন্তর্ভূক্তি। তবে কোন পদে পেতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস তা জানতে হলে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে দলীয় নেতাকর্মীরা বলছেন, যেহেতু তিনি সংসদ সদস্য সেজন্য দলের নীতি নির্ধারণী পদই পাবেন।

এর আগে গত ২০১৮ সালের নভেম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নড়াইল-২ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ ঘটে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এরপর ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে এখন পর্যন্ত কোনো কমিটিতে নাম আসেনি এ ক্রিকেট দলপতির।

এদিকে নড়াইল জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেসহ কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কমিটি আসা না আসা নিয়ে মাশরাফির কোনো বক্তব্য পাওয়া না গেলেও অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিতই বলে জানিয়েছেন নেতারা।

এ ব্যাপারে কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মাশরাফিকে সাংগঠনিক দায়িত্ব না দিলেও নীতিনির্ধারণী পর্যায়ে থাকবেন। যেহেতু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসবেন তাই স্থানীয় অনেকের ধারণা, মাশরাফিকে জেলা কমিটির বড় যে কোনো পদের দায়িত্বও দিতে পারেন।

মাশরাফির নাম কমিটিতে আসার ব্যাপারটি এখন ‘টক অব দ্য টাউন’ হলেও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে নারাজ।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের বর্তমান অ্যাডভোকেট সভাপতি সুবাস চন্দ্র বোস গণমাধ্যমকে বলেন, ‘মাশরাফি কোন পদ পাচ্ছেন বা পেতে পারেন সে বিষয়ে সম্মেলন শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। তবে যেহেতু তিনি একজন সংসদ সদস্য সেহেতু গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে পারেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa