নতুন নিয়মে যেভাবে কাটতে হবে ট্রেনের টিকিট

জুমবাংলা ডেস্ক: এখন থেকে রেলের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর তা নির্বাচন কমিশনে রক্ষিত ডেটাবেজ থেকে যাচাই করা হবে। বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেখিয়ে টিকিট কিনতে হবে।

একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে কাটা টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। যদি কেউ অন্যের টিকিটে ভ্রমণ করে তবে সেটি বিনা টিকিটে ভ্রমণ বলে গণ্য হবে৷ সেই যাত্রীকে গুনতে হবে জরিমানা৷

আজ বুধবার (১ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির নতুন এ পদ্ধতি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

‘আমরা অনলাইনে ৫০ শতাংশ ও কাউন্টারে ৫০ শতাংশ টিকেট বিক্রি করে থাকি’ উল্লেখ করে তিনি বলেন, মূল বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া টিকিট কেনা যাবে না এবং কেউ ভ্রমণ করতে পারবে না। এখন শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালু করা হচ্ছে, পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও কার্যকর করা হবে।
ট্রেন

Advertisement

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পুরোনো নিবন্ধনকারীদের ক্ষেত্রে অ্যাকাউন্টে প্রবেশ করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি যাচাই সফল হবে।

অন্যদিকে নতুন নিবন্ধনকারীরা ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে পারবেন। এসএমএসের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন, তাদের BRNID নম্বর জন্ম তারিখ লিখে পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে।

১২-১৮ বছর বয়সী যাত্রীরা বাবা অথবা মায়ের নাম ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা রেলওয়ে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে পারবে। এক্ষেত্রে টিকিটের উপরে লেখা নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাই করতে ভ্রমণের সময় বাধ্যতামূলকভাবে ওই শিশুকে জন্মনিবন্ধন সনদের অনুলিপি সঙ্গে রাখতে হবে। তবে এই বয়সীরা জন্মনিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবে। সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট থেকেই টিকিট কাটতে পারবে।

ভ্রমণকালে সব ধরনের যাত্রীকে অবশ্যই নিজের এনআইডি বা জন্মনিবন্ধন সনদের অনুলিপি বা অথবা পাসপোর্ট/ছবি সংবলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

নিবন্ধিত ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে ভ্রমণকালে কেবল টিকিট কাটা ব্যক্তির পরিচয়পত্র থাকলেই চলবে। তবে পরিচয়পত্রের সঙ্গে টিকিটের উপর মুদ্রিত যাত্রীর তথ্য না মিললে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে।

বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর দিয়ে ও পাসপোর্টের ছবি আপলোডের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

আজ থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি, রেলমন্ত্রীর উদ্বোধন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.