China-used-a-massive-military-parade-to-unveil-a-supersonic-nuclear-capable-missile-which-could-get-round-the-US-missile-defense-system-1910011255 (1)

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উদযাপন করছে গণচীন। এ উপলক্ষে রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে যাকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজ বলা হচ্ছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৯৪৯ সালের এ দিনে চীনা কমিউনিস্ট পার্টি দেশটির ক্ষমতায় আসে।

কুচকাওয়াজটিতে বিভিন্ন আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে, তবে এর সবচেয়ে বড় চমক ছিলো পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ডংফেং-৪১।

ক্ষেপণাস্ত্রটি একই সঙ্গে দশটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একইসঙ্গে দশটি পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ডংফেং-৪১ নামের পরামাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ওই ক্ষেপণাস্ত্রটি মাত্র ৩০ মিনিটের মধ্যে চীন থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। ক্ষেপণাস্ত্রটি প্রতি ঘন্টায় ৭ হাজার ৬০০ মাইল বেগে চলতে পারে। যার মাধ্যমে পৃথিবীর অনেক দেশে সহজেই হামলা চালানো যাবে।

পনেরো হাজার কিলোমিটার পাল্লার ডংফেং-৪১ নামের এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। যার গতি শব্দের গতির চেয়ে ২৫ গুণ বেশি। চীনা ভাষায় ডংফেং শব্দের অর্থ হচ্ছে পূবালী বাতাস বা পূবের হাওয়া।

কুচকাওয়াজে ডংফেং নামের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ছাড়াও চীনের ১৫ হাজার সেনা, ১৬০টির বেশি যুদ্ববিমান এবং ৫৬৮টি সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়। এছাড়াও কুচকাওয়াজে সুপারসনিক ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং রোবট চালিত সাবমেরিন প্রদর্শিত হয়েছে।

তবে ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি সবকিছুকে ছাপিয়ে যায়। ডংফেং-৪১ নামের ক্ষেপণাস্ত্রের আগে চীন ডংফেং-৩১ ক্ষেপণাস্ত্র তৈরি করেছিলো যার পাল্লা ১১ হাজার ২০০ কিলোমিটার এবং এটিও যুক্তরাষ্ট্রে যেকোনো লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভিডিওটি দেখুন :

Youtube video

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.