Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নদী ভাঙ্গন রোধে পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : উপমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

নদী ভাঙ্গন রোধে পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : উপমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 7, 2020Updated:August 7, 20202 Mins Read
নদী ভাঙ্গন রোধে পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : উপমন্ত্রী
পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেছেন, সরকার স্থায়ী (দীর্ঘমেয়াদী) প্রকল্প প্রণয়নের ওপর এখন অনেক বেশী গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, নদী ভাঙ্গন-রোধে সারাদেশে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে, পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেয়া হবে।

এনামুল হক শামীম শুক্রবার সকালে মাদারীপুরের শহর রক্ষা বাঁধের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, মাদারীপুরের শিবচরেও ৩শ’ ৯৪ কোটি টাকার প্রকল্প এখন টেন্ডারের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন,‘আগামী বর্ষার আগেই মাদারীপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হবে। এ বাঁধ কিভাবে টেকসই ও মজবুত করা যায় সে-লক্ষ্যে ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শহর রক্ষা বাঁধ প্রকল্পের বাস্তবায়ন-কাজ তদারকি করবে।’

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী বলেন,এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা।

তিনি বলেন, বালু উত্তোলনকারীরা যত শক্তিশালী লোকই হোক না কেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও উপমন্ত্রী উল্লেখ করেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এ এম আমিনুল হক, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa