Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নবজাতক ও মাকে অপারেশন থিয়েটারে রেখেই পালালেন চিকিৎসক
ঢাকা বিভাগীয় সংবাদ

নবজাতক ও মাকে অপারেশন থিয়েটারে রেখেই পালালেন চিকিৎসক

By iNews DeskAugust 27, 20192 Mins Read

নবজাতক ও মাকে অপারেশন থিয়েটারে রেখেই পালালেন চিকিৎসক
জুমবাংলা ডেস্ক : নরসিংদীর একটি ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের এক পরিচালকসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ইফা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দিদারুল কবির পাঠান ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী লিটন মিয়া।

মৃ’ত নবজাতক শহরের ব্রাহ্মণপাড়া এলাকার আশরাফুল আলম রিপনের ছেলে।

Advertisement

এ ব্যাপারে রিপন বলেন, সোমবার বিকেলে প্রসব ব্যথা উঠলে আমার স্ত্রী রুপালীকে ইফা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করি। পরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক অসীম কুমার ভৌমিক সিজারিয়ানের মাধ্যমে শিশুর প্রসব করান। কিন্তু অপারেশন থিয়েটার থেকে নবজাতকের নাভিতে কর্ড না লাগিয়ে বের করে ফেলা হয়। একই সঙ্গে প্রসবের পর নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কর্ড লাগানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। এরপর থেকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, এ অবস্থায় অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায় নবজাতক আর তার মা টেবিলে পড়ে আছে। চিকিৎসকরা পালিয়ে গেছেন। পরে নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।

নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa