Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাইক্রোচালক বেলাল হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ঘাতক আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

গ্রেপ্তার আলমগীর হোসেন লালমনিরহাট সদর উপজেলার মোস্তফী এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি হত্যার শিকার বেলাল হোসেনের সদ্য বিবাহিতা স্ত্রী লাবনী বেগমের দুলাভাই। নিহত মাইক্রোবাস চালক বেলাল হোসেন (২৯) লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

গ্রেপ্তার আলমগীরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, শ্যালিকা লাবনী বেগমের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল আলমগীর হোসেনের। গত ২৪ জুন হঠাৎ করে পারিবারিকভাবে লাবনী বেগমের সঙ্গে বিয়ে হয় মাইক্রোচালক বেলালের। এ বিয়ে মেনে নিতে পারেননি লাবনীর প্রেমিক আলমগীর। এতে ক্ষিপ্ত হয়ে বেলাল হোসনকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

এসপি আবিদা বলেন, গত ২৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বেলালকে চেতনানাশক ওষুধ খাওয়ান আলমগীর। এরপর তাকে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগিটারী গ্রামে নিয়ে গলাকেটে হত্যা করেন। পরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে পাটক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায় আলমগীর ও তার সহযোগীরা। এর দুদিন পরে ২৭ জুলাই স্থানীয়দের দেওয়া খবরে বেলালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। এ ঘটনায় পরদিন নিহত বেলালের মা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লালমনিরহাটের পুলিশ সুপার বলেন, ‘ক্লু-লেস এ হত্যা মামলাটি আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) আনিচুর রহমান আনিচ তদন্ত করে সন্দেহজনকভাবে বেলালের নববধূ লাবনী বেগমকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে গতকাল সোমবার সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীরের দেওয়া তথ্যমতে হত্যার অস্ত্র ও ছুরি উদ্ধার করে পুলিশ। তিনি হত্যার দায় স্বীকার করেছেন।’

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আনিচুর রহমান আনিচ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.