Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির রূপরেখা
Bangladesh breaking news জাতীয়

নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির রূপরেখা

By Tarek HasanMay 26, 20262 Mins Read

দ্রুতই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কঅর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রস্তাবিত নবম পে-স্কেলের আওতায় মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ধাপে ধাপে অন্যান্য ভাতাও সমন্বয় করা হবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী তিন অর্থবছরে এটি কার্যকর করার পরিকল্পনা চলছে।

নতুন পে-স্কেল

Advertisement

নতুন অর্থবছরের শুরু জুলাই মাস থেকেই এ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের সঙ্গে সমন্বয় করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও এ কাঠামোর অন্তর্ভুক্ত করা হবে। 

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ২৬ হাজার ৯৩টি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত পৌনে ৫ লাখ অর্থাৎ ৪ লাখ ৭৮ হাজার ৮৯৮ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।

বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটের কথা জানিয়ে আসছিলেন।
 
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আসন্ন বাজেটে এ বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের আশা প্রকাশ করেছেন। বেতনের পাশাপাশি আগামী ১ জুলাই থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতাও দ্বিতীয় ধাপে বাড়ছে। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া সাড়ে ৭ শতাংশের সঙ্গে আরও সাড়ে ৭ শতাংশ যুক্ত হয়ে মোট বাড়িভাড়া ভাতা দাঁড়াবে মূল বেতনের ১৫ শতাংশে, যার সর্বনিম্ন পরিমাণ হবে দুই হাজার টাকা।
 
নতুন কাঠামোতে সরকারি পর্যায়ে মূল বেতনের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে চতুর্থ গ্রেডভুক্ত অধ্যক্ষদের বর্তমান ৫০ হাজার টাকার মূল বেতন বেড়ে ৭৫ হাজার টাকা হবে। ষষ্ঠ ও সপ্তম গ্রেডের সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের বেতন আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। নবম গ্রেডের প্রভাষকদের ২২ হাজার থেকে ৩৩ হাজার এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বেতন ১৬ হাজার থেকে ২৪ হাজার টাকায় উন্নীত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ

বিদ্যুৎ খাতে শেখ হাসিনা ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে

তবে ১১তম থেকে ২০তম গ্রেডের শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং ১০০ শতাংশ বেতন বাড়ানোর দুটি ভিন্ন প্রস্তাব বিবেচনায় রয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম বছরে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ এবং দ্বিতীয় বছরে পুরো মূল বেতন দেওয়া হবে। তৃতীয় বছরে গিয়ে নতুন কাঠামো অনুযায়ী বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা সম্পূর্ণরূপে সমন্বয় করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নতুন পে-স্কেল নবম পে স্কেল
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

July 6, 2026
Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

July 6, 2026
আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

July 6, 2026

Latest News

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa