Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর ও ১০ শতাংশ সরকারি সম্পত্তি যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার ( ১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে জেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহ্ আলম মিয়া। এ সময় আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয় এলাকার বাসী উপস্থিত ছিলেন। এ নিয়ে নরসিংদীতে ১৭ দিনের ব্যবধানে কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন নরসিংদী।

সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন,নরসিংদী। এরই ধারাবাহিকতায় নরসিংদীর হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর মৌজায় ১০ শতাংশের সরকারি খাস জমি (যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা) বেদখলমুক্ত করে সরকারের আয়ত্বে নেয়া হয়। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এর আগে গত মাসের ২৫ জুলাই শনিবার জেলার মাধবীর বিরামপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ আলম মিয়া কোটি টাকা মূল্যের ১৫৭ শতাংশ সরকারি পুকুর উদ্ধার ও ছ ২৬ জুলাই রবিবার জেলার আমদিয়া ইউনিয়নের বনঘাব মৌজার পাকুরিয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে কয়েক কোটি টাকার মূল্যের আর ও ৪ একর ১৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.