
সিবিএ এর সভাপতি মোস্তফা কামাল জানান, বিনা নোটিশে গত ১লা ফেব্রুয়ারি ট্রান্সকম ৩৯ জন শ্রমিক ছাঁটাই করেছে। চাকরি হারিয়ে গতকাল শাহ আলম হাওলাদার(৫৫) হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেছেন। মোল্লা বাবুল (৫০) নামের আরেক জন হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই অনৈতিক অন্যায় ভাবে অভিজ্ঞ শ্রমিকদেরকে ছাঁটাই করে নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে। ছাঁটাইকৃত ৩৯জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল না করলে আমারা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামতে হবে।

বিক্ষুব্ধ শ্রমিক মিয়ার উদ্দিন বলেন, ট্রান্সকম কর্তৃপক্ষ আমাদেরকে কোনো রকম কারণ ছাড়াই জোরপূর্বক ছাঁটাই করছে। আমাদের জীবন এখন অনিশ্চয়তায়। আমাদের দাবি একটাই কর্তৃপক্ষ আমাদেরকে কাজে পুনর্বহাল করতে হবে।
এদিকে ট্রান্সকমের প্রশাসনিক কর্মকর্তা সোহব্বত আলী জানান, কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড শ্রমিকদেরকে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ২৬ এর মতে চাকরি থেকে অবসর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



