Screenshot_2

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চাকলা গ্রামের একটি নলকূপ থেকে বের হচ্ছে আগুন। আর এই ঘটনা ঘিরে রীতিমত হইচই পড়ে গেছে ভারতজুড়ে। আগুন বের হওয়ার ঘটনা শুধু মাত্র একটি নলকূপে ঘটছে এমন নয়। ওই গ্রামে অন্তত ১৫টি নলকূপে একই ঘটনা ঘটছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, টিউবওয়েলের ভিতর থেকে প্রথমে আওয়াজ আসছে ঘড় ঘড় করে, তারপর মাথায় দেশলাই ঠুকলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। আর এই আগুন দেখেই আতঙ্কিত হয়ে পড়েছে দেগঙ্গার চাকলা এলাকার কয়েকশো বাসিন্দারা।

ধারণা করা হচ্ছে, দেগঙ্গার চাকলা পঞ্চায়েত এলাকার মাটির তলায় গ্যাসের ভাণ্ডার রয়েছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে এখন গ্রামের সব নলকূপগুলোকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.