
এক টুইটবার্তায় নাইজার স্টেটের গভর্নর আবুবকর সানি ভেলো জানান, গভর্নমেন্ট সায়েন্স কলেজ কাগারার অপহৃত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মুক্তি দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন।
শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুল থেকে ৩০০ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করার একদিন পরই তাদের মুক্তি দেয়া হলো।
নাইজেরিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে প্রায়ই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটে থাকে। মূলত মুক্তিপন আদায়ে এই পদ্ধতি অবলম্বন করে স্থানীয় বোকো হারামসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলো।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



