Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাগার খাল পুনঃখননে ৫ হাজার ৭০০ টন ধান অতিরিক্ত উৎপন্ন হবে
জাতীয় বিভাগীয় সংবাদ

নাগার খাল পুনঃখননে ৫ হাজার ৭০০ টন ধান অতিরিক্ত উৎপন্ন হবে

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 12, 2021Updated:August 12, 20213 Mins Read

নাগার খাল পুনঃখননে ৫ হাজার ৭০০ টন ধান অতিরিক্ত উৎপন্ন হবে

Advertisement

জুমবাংলা ডেস্ক: মেহেরপুর জেলার মুজিবনগরের নাগার খাল পুন:খননে পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার কৃষকরা এখন থেকে পাবে সেচ সুবিধা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্য পানির চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়ন এবং খালে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মৎস্য চাষের উন্নয়ন করার স্বপ্ন দেখছে খাল পাড়ের মানুষ। এখন শত-শত হেক্টর জমিতে সেচ সুবিধা পাবে কৃষকেরা। পুনঃখননকৃত খালের উভয় পাড়ের নতুন মাটিতে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করে পরিবেশের ভারসম্য রক্ষার দাবি জানিয়েছেন খালপাড়ের কৃষক ও খাল নিকটবর্তী গ্রামের মানুষ।

মেহেরপুরের মুজিবনগরের নাগার খাল মাঠের প্রায় ১৩শ’ হেক্টর জমিতে জলাবদ্ধতার কারণে বছরে মাত্র একবার ফসল উৎপাদন হতো। সেই মাঠে এখন বারো মাসই উৎপাদন হবে ফসল। সেই সাথে লাভবান হবে এলাকার প্রায় ২০ হাজার কৃষক। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় নাগার মাঠের পানি নিষ্কাশনের জন্য বড়নাগা হতে ভৈরব নদ পর্যন্ত ৪২ লাখ টাকা ব্যায়ে ৪ কিলোমিটার খালের পুন:খননের কাজ সমাপ্ত হয়েছে। ফলে চলতি বর্ষা মৌসুমেও এই মাঠের ১ হাজার ২৮৫ হেক্টর জমিতে ৫ হাজার ৭০০ টন অতিরিক্ত ধান উৎপন্ন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগ থেকে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর, মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর, দারিয়াপুর, পুরন্দরপুর, গৌরিনগর, গোপালনগর ও নাজিরাকোনা গ্রামের প্রায় ২০ হাজার কৃষক এই মাঠে চাষাবাদ করে। বড় নাগার মাঠ থেকে গৌরিনগর গ্রামের ভিতর দিয়ে ভৈরব নদীতে পানি নিস্কাশনের জন্য একটি খাল থাকলেও কালের পরিক্রমায় সেটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় মাঠের পানি নিস্কাশন। প্রায় ১৩শ’ হেক্টর জমিতে শুস্কমৌসুমে বছরে একবার ফসল উৎপাদন করা যেত এই মাঠে। বছরের বেশিরভাগ সময় এ এলাকার জমি থাকতো পানির নিচে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নাগার বিল থেকে গৌরিনগর গ্রামের ভিতর দিয়ে প্রায় ৪ কিলোমিটার পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা করার জন্য খালটি পুনঃখনন করে। ফলে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি নাগার খাল দিয়ে ভৈরব নদে প্রবেশ করতে পারবে।

নাগা মাঠের চাষী উপজেলার গৌরিনগর গ্রামের ইমদাদুল হক বলেন, নাগার মাঠে আমার ৭ বিঘা জমি আছে। আমি দীর্ঘদিন ধরে চাষ আবাদ করে আসছি। বোরো মৌসুমে এ মাঠে ধান ভালো হলেও আমন মৌসুমে ধানের জমি পানির নিচে তলিয়ে যায়। তবে খালটি পুন:খনন করায় এবার নিশ্চিন্তে আবাদ করতে পারবো।

নাগারমাঠের চাষি উপজেলার গোপাল নগর গ্রামের আব্দুর রশিদ যিনি নিজের ৫ বিঘা সহ আরও ৪ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেন। তিনি বলেন, এক ফসলি জমি হওয়ায় এমাঠের জমির দামও কম। নাগার খাল পুন:খনন হওয়ায় এ মাঠের জমি দাম যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নিশ্চিন্তে বরোমাসই ফসল ফলাতে পারবো।

মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান বলেন, উপজেলার নাজিরাকোনা গ্রাম হতে বিদ্যাধরপুর পর্যন্ত ১২শ’ ৮৫ হেক্টর আবাদি জমি আছে। নাগামাঠে এই জমি প্রতি বছর বর্ষা মৌসুমে পানির তলে ডুবে যাওয়ার কারনে ফসল খুব বেশি হয় না। নাগার মাঠের পানি নিষ্কাশনের খাল পুনঃখননের ফলে এখন প্রতি বছর বর্ষা মৌসুমে আরও অতিরিক্ত ৫ হাজার ৭০০ টন ধান উৎপন্ন হবে বলে আশা করছি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa