জুমবাংলা ডেস্ক: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

Advertisement
সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ক্যাব নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভার কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহম্মদ আলী জিন্নাহ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



