
এ ঘটনায় যুবলীগের দুই গ্রুপের শান্ত, কুদ্দুস, সিরাজ, সোয়ান ও নয়ন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাপ্পী নামের এক যুবক তার স্ত্রী বাসুদেবপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় শহীদ নামের এক যুবক তার স্ত্রীকে ইভটিজিং করে। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুইজনই স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা নয়ন ও সোয়ানের কাছে বিচার দেয়।
এ নিয়ে যুবলীগ নেতারা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ইউনিয়ন যুবলীগের নেতা শান্ত, নয়ন, কুদ্দুস ও সোয়ান আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



