জুমবাংলা ডেস্ক: নাটোর জেলায় আজ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ বেলা ১১টায় নিডা কার্যালয়ে বয়স্ক ,প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ৩০০ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন। ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ নাটোর জেলার জন্যে এ কম্বল বরাদ্দ দেয়।

Advertisement
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সমাজের অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



