ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাইসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে শহরতলীর বনবেলঘড়িয়া ও দয়রামপুরে এ দুই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শ্যালক ফয়সাল আহমেদ ও দুলাভাই গোলাম নবী সালাউদ্দিন সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের বাসিন্দা ও সোহানুর রহমান বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকার আবদুল লতিফ কাজীর ছেলে ও দয়ারামপুর জিয়াউর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নাটোর সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক জানান, নাটোর শহর থেকে কেনাকাটা সেরে সন্ধ্যা ৭টার দিকে শ্যালক ফয়সাল আহমেদ ও দুলাভাই গোলাম নবী সালাউদ্দিন মোটরসাইকেলে নিজ বাড়ি নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামে ফিরছিলেন।

এসময় শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে রাজশাহী থেকে নাটোরমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ।

এদিকে বাগাতিপাড়া থানার ওসি মো. আবদুল মতিন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে দয়ারামপুর থেকে বাড়িতে ফিরছিলেন সোহানুর। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.