
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নাদিম সারওয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএসআই এর উপ পরিচালক নুরুল আলম খান এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসীন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



