Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাটোরে ‘৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেল শত পরিবার
জাতীয় বিভাগীয় সংবাদ

নাটোরে ‘৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেল শত পরিবার

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 12, 2021Updated:July 12, 20211 Min Read

নাটোর

Advertisement

জুমবাংলা ডেস্ক: নাগরিক সেবার কল সেন্টার ‘৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে নাটোর সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া শত অসহায় পরিবার। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপকারভোগীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন এ সময় উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোর সদর উপজেলার নাটোর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে হস্তান্তরকৃত খাদ্য সহায়তার প্রত্যেক প্যাকেটে দেয়া হয়েছে ১০ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, দুই কেজি আলু, এক কেজি করে লবন ও পেঁয়াজ এবং এক লিটার সয়াবিন তেল।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন জানান, চলমান কঠোর বিধিনিষেধ শুরু হওয়ায় বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে। কর্মহীন অসহায় এসব মানুষের ফোন কল পেয়ে আজ তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হলো।

সংসদ সদস্য শিমুল বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মানবিক সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। যে কোন মানুষের খাদ্য সংকট মোকাবেলা এবং করোনা সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদানে আমরা তাদের পাশে থাকবো। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa