
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, দাগনভূঞা বাজারের ফাজিলেরঘাট সড়কের রাবেয়া মার্কেটের মদিনা হার্ডওয়্যারের মালিক আবুল কালাম মিয়া শুক্রবার দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আবুল কালাম পৌরসভার ৯নং ওয়ার্ডের উদরাজপুর গ্রামের ফাজিলুর রহমানের ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। পরে রাত ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



