জুমবাংলা ডেস্ক : জুম্মার নামাজ পড়া হলো না মোহাম্মদ আলীর। নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদ যাওয়ার পথে কিশোরের বেপরোয়াভাবে চালানো মোটরসাইকেলের ধাক্কায় মারা গেলেন তিনি।

Advertisement

শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া গ্রামে। মারা যাওয়া ওই মুসল্লি একই এলাকার মৃত রহমত আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক এক কিশোরকে আটক করে এলাকাবাসী। এ সময় ওই মোটরসাইকেলের আরও দুই আরোহী পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের আযানের পরে নামাজের জন্য প্রস্তুত হয়ে পূর্ব সাপখাওয়া জামে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদের কাছাকাছি গেলে সাপখাওয়া-ব্যাপারীহাট সড়কে বেপরোগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুড়িগ্রামের কাছাকাছি গেলে তিনি মারা যান। ঘটনার সময় মোটরসাইকেল চালক কিশোর বাদশাকে মোটরসাইকেলসহ আটক করেন স্থানীয়রা। আটক কিশোর বাদশা রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম হাজিরমোড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ভ্যানচালককে বলৎকারের অভিযোগে কারাগারে এসআই স্বপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি অনেকটা নিয়ন্ত্রণহীন গতিতে চালিয়েছিল বাদশা। এ সময় চালক ছাড়াও আরোহী ছিল আরও দুই কিশোর। তবে তারা সেখান থেকে পালিয়ে যায়। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কথা স্বীকার করেছে আটক বাদশা। সে জানায়, তারা তিন বন্ধু মিলে অন্য একজনের মোটরসাইকেলটি চেয়ে নিয়ে সাপখাওয়া থেকে ব্যাপারীহাটের দিকে যাচ্ছিল। তখন তারা এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিল। মসজিদের সামনে এসে তার পিছনে থাকা এক আরোহী হঠাৎ করে মোটরসাইকেলের পিকআপে চাপ দিলে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনি ওই বৃদ্ধের সঙ্গে ধাক্কা লাগে। তার সঙ্গে থাকা দুইজন হলেন, এলাকার সুমন (১২) ও রবিউল ইসলাম (১৪)। তারা ঘটনার সময় পালিয়ে যায়।

এ ঘটনায় নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মোটরসাইকেল ও চালককে উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কমছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.