
মসজিদের মুসল্লিরা জানান, মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলেও নামাজ আদায় করছিলেন আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক ব্যক্তি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সিজদায় পড়ে থাকতে দেখেন।
আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার তিনি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন। তিনি আরও জানান, রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জানাজা শেষে আবুল হোসেনকে হাওলাদারকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



