জুমবাংলা ডেস্ক : জুমার নামাজ আদায়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এমদাদ হোসেন (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু
ফাইল ছবি
Advertisement

এমদাদ হোসেন এনজিও ব্র্যাকের কর্মকর্তা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের মাদ্রাসা দারুস সুন্নাহ ও মিজিবাড়িসংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করতে যান এমদাদ হোসেন।

নামাজ পড়ার সময় তিনি হঠাৎ ঢলে পড়েন। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের জনক এমদাদ হোসেনের বাড়ি রাজবাড়ী জেলায়। গত তিন বছর ধরে এনজিও ব্র্যাকের গৃদকালিন্দিয়া শাখার লোন সেকশনের সিও পদে কর্মরত ছিলেন।

মুরগি-ডিমের দামে বড় দু:সংবাদ!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.