Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নারায়ণগঞ্জে একদিনে ৫ লা*শ উদ্ধার
ঢাকা বিভাগীয় সংবাদ

নারায়ণগঞ্জে একদিনে ৫ লা*শ উদ্ধার

By iNews DeskJuly 23, 20193 Mins Read

নারায়ণগঞ্জে একদিনে ৫ লা*শ উদ্ধার
জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জে একই দিনে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা, আড়াইহাজার, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এদের মধ্যে তিনজনকে হ*ত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি দুই জনের মৃ*ত্যুর ব্যাপারে তদন্ত চলছে।

মৃ*তদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আড়াইহাজার উপজেলার মারুয়ার্দী গ্রামের সুরুজ মিয়া (৪০), বন্দর উপজেলার কাইতাখালি এলাকার মিজান শিকদার মিশর (২৮), একই উপজেলার আব্দুল বারেক (৫৫), ফতুল্লা লালখাঁ এলাকার শেফালী বেগম (৪২) এবং সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫)। ময়নাতদন্তের জন্য লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে খু*ন-খারাবি কমে এলেও একদিনে পাঁচ লা*শ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াতে পারে।

Advertisement

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ফালান মিয়ার ৩ ছেলে সুরুজ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে বন্দর উপজেলায় কাইতাখালি এলাকায় টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধে মিজান শিকদার মিশরকে কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে। ওই ঘটনায় জড়িত মিঠুসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত মিশর মিঠুর কাছে ৫শ’ টাকা পেতো। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই হ*ত্যাকান্ডের ওই ঘটনা ঘটে। নিহত মিশর গাজীপুরের একটি গার্মেন্টে কাজ করতো। বড় ভাই সানি শিকদারের বিয়ে উপলক্ষে মিশর গাজীপুর থেকে বাড়ি ফিরেছিল। আগামী শুক্রবার সানির বিয়ের তারিখ ছিল।

বন্দরে সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ে আব্দুল বারেক (৫৫) নামের এক ব্যক্তির লা*শ পাওয়া গেছে। তার বাড়ি বন্দর শান্তিনগর বালুরমাঠ এলাকায়। পরিবারের দাবি, তাকে হ*ত্যা করা হয়েছে। সোমবার রাতে শীতলক্ষ্যা নদীতে গোসলের জন্য বের হয়ে আর বাসায় ফেরেননি বারেক।

ফতুল্লার লালখাঁ এলাকার একটি ডোবা থেকে শেফালী বেগম নামে এক নারীর লা*শ উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান বলেন, পরিবারের অভিযোগ শেফালীর মৃগী রোগ ছিল। এলাকার একটি কচুক্ষেতের পাশের ডোবা থেকে মঙ্গলবার সকালে তার লা*শটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মৃগী রোগ থাকায় কচুক্ষেতের পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃ*ত্যু হয়। ঘটনাটি ২-৩ দিন আগের হওয়ায় লাশে পচন ধরে গেছে। তবে ময়নাতদন্তে মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এছাড়া মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মতিন সড়কে বসুন্ধরা কয়েল কারখানার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতে নখ উপড়ানো এবং দুই হাতের বাহুতে কামড়ের দাগ রয়েছে। পুলিশের ধারণা অন্য কোথাও তাকে হ*ত্যার পর লা*শ ওই স্থানে ফেলে রেখে গেছে হত্যাকারীরা।

পিবিআই নারায়ণগঞ্জের পরিদর্শক জহির উদ্দিন বলেন, নিহত যুবকের হাতের আঙ্গুলের ছাপ সার্ভারে দিয়েও পরিচয় উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে ওই যুবকের জাতীয় পরিচয়পত্র হয়নি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa