Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারায়ণগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি
জাতীয় বিভাগীয় সংবাদ

নারায়ণগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 7, 20202 Mins Read

বন্যা

Advertisement

জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পানি বৃদ্ধি পেয়ে নতুন করে নদী পাড়ের এলাকা প্লাবিত হয়েছে। ফতুল্লায় নতুন নতুন গ্রামে পানি প্রবেশ করেছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। খবর ইউএনবি’র।

বর্ষা মৌসুমের শুরু থেকেই বাড়তে থাকা শীতলক্ষ্যার পানি আরও বেড়েছে। একই সাথে বেড়েছে ধলেশ্বরী নদীর পানি। এতে সদর উপজেলার চারটি ইউনিয়ন কাশীপুর, এনায়েতনগর, বক্তাবলী ও আলীরটেকের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, পানি বৃদ্ধি পাওয়ায় শীতলক্ষ্যা নদী তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন বন্দর বাজারে পানি প্রবেশ করেছে, ডুবেছে দোকানপাট এবং নদী পারাপারের জেটি। পানি মাড়িয়ে চলাচল করছে মানুষজন।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর ও প্রতাপনগরের ২০০ পরিবার, কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুরের ২৫০ পরিবার, আলীরটেক ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার এবং এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জসহ কয়েকটি এলাকার প্রায় ৪৫০ পরিবার পানিবন্দী। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর পানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বুধবার রাত ৮টার পর থেকে নদীর পানি অত্যাধিক মাত্রায় বাড়া শুরু করে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

নাহিদা বারিক বলেন, ‘বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানির বৃদ্ধি পাওয়ায় নদীবেষ্টিত চারটি ইউনিয়নের কয়েক শ বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে। ভুক্তভোগীদের সরকারি সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে বরাদ্দ এসেছে।’

ইউএনও আরও বলেন, ‘বুধবার রাত ৮টা থেকে পানি অত্যাধিক মাত্রায় বাড়তে শুরু করে। স্থানীয় সরকারি স্কুলগুলোকে প্রস্তুত করা হচ্ছে। তবে মানুষজন নিজের বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসার ব্যাপারে তেমন উৎসাহী নয়।’

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, সদর উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে কয়েকটি টিনের ঘর ভাঙনের শিকার হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাগুলো পরিদর্শন করে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa