
Advertisement
আজ শুক্রবার সরকারি গেজেটে প্রকাশিত একাধিক রাজকীয় ফরমানে বলা হয়েছে, সৌদি আরবের যেকোনো নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করলে অনুমোদন মিলবে। তা ছাড়া ২১ বছরের বেশি বয়সের কোনো ব্যক্তির ভ্রমণের অনুমতির প্রয়োজন হবে না।
সংশোধনী আইনে প্রথমবারের মতো নারীদের শিশুজন্ম, বিয়ে বা বিবাহবিচ্ছেদ নিবন্ধকরণ, সরকারি পারিবারিক নথি জারি করার ও অপ্রাপ্তবয়স্ক শিশুর অভিভাবকের মর্যাদা পাওয়ার অধিকার দেওয়া হয়েছে।
রিয়াদে দীর্ঘদিন ধরেই নারীর মর্যাদাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভর্ৎসনার শিকার হচ্ছে। মানবাধিকার সংরক্ষণ গোষ্ঠীগুলোর দাবি, বয়স–নির্বিশেষে সৌদি নারীরা গোটা জীবনজুড়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য কোনো না কোনো পুরুষ অভিভাবকের ওপর নির্ভরশীল। পুরুষ অভিভাবকের সম্মতির জন্য প্রয়োজনীয় নিয়মের অধীনে নারীরা এখনো দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



