Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : পলক
জাতীয় বিভাগীয় সংবাদ

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : পলক

By জুমবাংলা নিউজ ডেস্কApril 1, 2022Updated:April 1, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উন্নয়নের মূলধারায় নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : পলক
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অগ্রগামী।

আজ শুক্রবার নাটোরের গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে মহিলা আওয়ামী লীগের সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন নাটোর ও নওগাঁ জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি রতœা আহমেদ এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা হক রোজী ।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘নারী আসন’ সংরক্ষণ করেন। এছাড়াও তিনি (বঙ্গবন্ধু) ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেন। স্বাধীনতার পরে বিচার বিভাগে নারীদের নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছেন। তিনি (শেখ হাসিনা) প্রাথমিক বিদ্যালয়ে নারীদের ৬০ শতাংশ চাকুরীর সুযোগও তৈরী করে দেন। যুগান্তকারী এই পদক্ষেপ গ্রহণ করার ফলে এইচএসসি পাশ করে একজন মেয়ে খুব সহজেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ফলশ্রুতিতে, যৌতুকের ব্যাধি থেকে মেয়েরা রক্ষা পেয়েছেন। তাঁর পরিবার এখন মর্যাদা নিয়ে মাথা উঁচু করে সমাজে বসবাস করেন।

পলক বলেন, ‘১৯৯৬ সালে সরকারে আসীন হয়ে শেখ হাসিনা প্রথমবারের মত বিচার বিভাগে একজন নারী বিচারপতিকে সুপ্রীম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আমাদের সরকার জাতীয় পরিচয়পত্রে পিতার পাশাপশি মায়ের নাম সংযোজন করে দিয়েছেন। এভাবেই নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, সরকারের কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারী। প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ফলে নারীরা ছেলেদের সাথে সমান্তরালে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে অর্থ উপার্জনের পাশপাশি দেশের অর্থনৈতিক বুনিয়াদকেও সুসংহত করছেন। এখন আর ‘নাটোরের পুঠিয়ার মহিমার মত কোন নারী’কে দূর্ভাগ্যবরণ করতে হয়না।

প্রতিমন্ত্রী এ সময় আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা-এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণের অঙ্গিকার সন্নিবেশিত করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ  আছে বলেই দেশ এখন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

July 13, 2026
PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa