Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনার সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা নাদিরা সবুরের বাসার দিকে তাক করে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ বসেছে সিসিটিভি ক্যামেরা। আর তা নিয়ে বেধেছে গোলমাল।

এমপি সুলতানা নাদিরা সবুর অভিযোগের আঙুল তুলেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের দিকে। তার অভিযোগ, গোপন নজরদারির উদ্দেশে এমন বন্দোবস্ত। তবে এমপি রিমনের দাবি, ‘ঝগড়ার উপলক্ষ্য’ খুঁজছেন সুলতানা নাদিরা।

পাথরঘাটা ডিগ্রি কলেজে প্রধান ফটকের উত্তর দিকের বিদ্যুতের খুঁটিতে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওই ক্যামেরার সামনের দিকে সড়কের দক্ষিণে এমপি সুলতানা নাদিরার বাসা।

অন্যদিকে এমপি শওকত হাচানুর রহমান রিমন কলেজের বিপরীতে দুলাল কোম্পানির মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে বসবাস করছেন। রিমনের ভাড়া বাসা থেকে এমপি সুলতানা নাদিরার বাসভবনের দূরত্ব মাত্র ৩০ ফুট। তার স্বামী প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ২০০২ সালে বাড়িটি নির্মাণ করেন।

গোলাম সবুর টুলুর বড় মেয়ে ফারজানা সবুর রুমকি জানিয়েছেন, সম্প্রতি বাসার সামনে সিসি ক্যামেরাটি তাদের নজরে আসে। খোঁজ নিয়ে জানতে পারেন, এটি পৌরসভা বা থানার পুলিশের কেউ স্থাপন করেনি।

এমপি সুলতানা নাদিরার পরিবারের ধারণা, তাদের বাসায় নজরদারির জন্য ক্যামেরাটি এমপি শওকত হাচানুর রহমান রিমন বসিয়েছেন। নাদিরার মেয়ে রুমকি আরও জানিয়েছেন, আমার বাসায় কারা আসা-যাওয়া করে তা নজরদারি করার জন্যই এমপি রিমন ক্যামেরাটি স্থাপন করেছেন। এটি একজন নাগরিকের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন। আমরা বিষয়টি নিয়ে বিব্রত।

সুলতানা নাদিরা আরও বলেন, আমার বাসায় নজরদারির জন্য কেউ গোপনে ক্যামেরা স্থাপন করেছে, এটা আমার জন্য বিব্রতকর। এটি আমার গোপনীয়তা সুরক্ষার জন্য হুমকি।

সিসিটিভি ক্যামেরার বিষয়ে প্রশ্ন করা হলে পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি।

পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন জানিয়েছেন, ওই ক্যামেরা বসানোর সঙ্গে তাদের কোনো যোগ নেই। একই কথা বলছেন পাথরঘাটা থানার ওসি আবুল বাশার। তিনি ক্যামেরাটি পুলিশ স্থাপন করেনি। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।

তবে এমপি হাচানুর রহমান রিমন আরটিভি নিউজের কাছে স্বীকার করে জানিয়েছেন, তার উদ্যোগেই বসেছে সিসিটিভি ক্যামেরা। অবশ্য এমপি সুলতানা নাদিরার বাসায় নজরদারির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তিনি।

শওকত হাচানুর রহমান রিমন মোবাইলে আরও বলেন, আমার বাসার সামনে রাস্তার দুই দিকে দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। কারও বাসার দিকে আমি ক্যামেরা বসাইনি। আমি নিজের নিরাপত্তার জন্য রাস্তা মনিটর করতে ওই দুটি ক্যামেরা দিয়েছি। আপনি চাইলে আমি আপনাকে মনিটরে দেখাব।

এমপি সুলতানা নাদিরা সবুরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা স্রেফ তাদের মনের ভ্রান্তি, আমার সঙ্গে এটা গায়ে পড়ে ঝগড়ার মতো আচরণ ছাড়া আর কিছু না।

সূত্র : আরটিভি নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.