Advertisement

বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে আহ্বানও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি। যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয়, তার পূর্বশর্ত হলো একটি ক্লিয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। কিন্তু আমরা ইলেকশনে দেখেছি ইঞ্জিনিয়ারিং হয়েছে। ভোট ডাকাতি হয়েছে। কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা প্রহসনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায়- সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল, চুক্তি অনুযায়ী একটা সরকার গঠন করা হয়েছে। লড়াইটা আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা চাই না।

তিনি বলেন, তারেক রহমানকে কে উপদেশ দেয়? তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দীন সাহেব। আব্বাস সাহেবের রাজনৈতিক উপদেষ্টা কে জানেন? আফরোজা আব্বাস সাহেব। যিনি কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। আমরা ধরে নিতে পারি, তারেক রহমানের ইনডাইরেক্টলি উপদেষ্টা হলেন আফরোজা আব্বাস।

ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

ইফতার অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.