ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে ছবিটি দেশজুড়ে চলবে মহা সমারোহে। সব জটিলতা শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জমা পড়তে যাচ্ছে ছবিটি।

শাকিব খান

Advertisement

এরইমধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই এর প্রচারে সরব হয়েছেন। তাদের একজন অনন্য মামুন। ঈদে নিজের কোনো সিনেমা না থাকলেও শাকিব অভিনীত ‘প্রিন্স’ ছবির প্রচারণায় সক্রিয় তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) মামুন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘প্রিন্স’ সেন্সরে যাচ্ছে বলে জানান। সেখানে তিনি বলেন, ‘যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে….।’ অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভরে ওঠে হাজার হাজার মন্তব্য, শেয়ার ও রিঅ্যাকশনে।

এর আগে প্রিন্স সিনেমার মোশন লুকটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ এই একটি লাইনেই চরিত্রের দাপট ও গল্পের আবহের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন দর্শকেরা। প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার একটি অংশের শুটিং ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটির ট্যাগলাইন-‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করছে।

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.