Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জিততে পারবে না রাশিয়া : জেলেনস্কি
আন্তর্জাতিক

জিততে পারবে না রাশিয়া : জেলেনস্কি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 26, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে দুই মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চলছে রাশিয়ার। এখনও যুদ্ধের তীব্রতা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা কোনোটিই কমেনি। পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান রুশ সামরিক অভিযান বা যুদ্ধের শুরু থেকেই কার্যত অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। রুশ সেনাদের জোরদার আক্রমণে ইউক্রেনের বহু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামোও। খবর আল জাজিরা’র।

জিততে পারবে না রাশিয়া : জেলেনস্কি

Advertisement
তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায় অন্য সুর। তার দাবি, ইউক্রেনের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে জিততে পারবে না রাশিয়া। মঙ্গলবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার দেশের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না। একইসঙ্গে ইউক্রেনে রুশ সৈন্যদের উপস্থিতি ‘অসহনীয়’ করে তুলতে দেশটির নাগরিকদের সবকিছু করার আহ্বানও জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যুদ্ধে পরাজিত হবে। কিন্তু সেটি অর্জন করতে হলে ইউক্রেনীয়দের ভাবতে হবে যে, কীভাবে ‘আমাদের ভূখণ্ডে (দখলকারীদের) উপস্থিতি আরও অসহনীয় করে তোলা যায়’।

জেলেনস্কির ভাষায়, ‘ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত … কিন্তু রাশিয়াকে শান্তির দিকে টেনে আনতে প্রতিটি ইউক্রেনীয় পুরুষ ও নারীকে লড়াই করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে। কারণ লড়াইয়ের প্রতিটি দিন এই যুদ্ধের পর, আমাদের বিজয়ের পর আমাদের শান্তিপূর্ণ জীবনে বছরের পর বছর যোগ করবে।’

এদিকে রাশিয়া ইউক্রেনে ১১০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে রুশ হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় ইউক্রেনীয়দের প্রশংসাও করেন তিনি।

সোমবার রাতে দেওয়া এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘গত দুই মাসে, তারা (রাশিয়া) আমাদের বিরুদ্ধে ১১০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আর বোমা ও কামান ব্যবহারের ঘটনা গণনাতীত। তারা (মানুষের ওপর) নির্যাতন চালিয়েছে, ডাকাতি করেছে এবং হত্যাকাণ্ড চালিয়েছে। তারা আমাদের ভূখণ্ডে মাইন ছড়িয়ে দিয়েছে। শান্তিপূর্ণ শহর ও গ্রামগুলো নরকে পরিণত হয়েছে।’

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, ‘কিন্তু তারা (রাশিয়া) কিছুই অর্জন করতে পারেনি এবং কিছুই অর্জন করতে পারবেও না। এই যুদ্ধটি ‘ইউক্রেনের গণমানুষের যুদ্ধ’ হয়ে উঠেছে। সকল ইউক্রেনীয় নারী ও পুরুষ রাষ্ট্রের জন্য সমানভাবে দাঁড়িয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

July 13, 2026
Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

July 13, 2026
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026

Latest News

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa