Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিউইয়র্কে চিকিৎসায় অবজ্ঞার শিকার বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শেখ রবিউল
আন্তর্জাতিক প্রবাসী খবর

নিউইয়র্কে চিকিৎসায় অবজ্ঞার শিকার বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শেখ রবিউল

By Shamim RezaAugust 3, 20202 Mins Read

নিউইয়র্কে চিকিৎসায় অবজ্ঞার শিকার বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শেখ রবিউল

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের একটি হাসপাতালে যথাসময়ে ভর্তি হবার পরও সুচিকিৎসার অভাবে ২৮ বছর বয়সী বাংলাদেশি-আমেরিকান আইটি ইঞ্জিনিয়ার শেখ রবিউল আলম মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজের ৮০২১ সাইপ্রেস এভিনিউর বাসিন্দা প্রকৌশলী রবিউল টানা ১২দিন হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২ আগস্ট রবিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকরা জানান।

জানা গেছে, গোপালগঞ্জের সন্তান রবিউল ম্যানহাটানে একটি কোম্পানীতে চাকরি করতেন। কর্মস্থলের একটি প্রকল্পের কাজ নিয়ে দিন-রাত ব্যস্ত সময় অতিবাহিত করছিলেন এই তরুণ প্রকৌশলী। এমনি অবস্থায় ২১ জুলাই গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে এ্যাম্বুলেন্স যোগে নিকটস্থ ওয়াইকফ হেইট মেডিকেল সেন্টারে নেয়া হয়। এর দুদিন পর তাকে আইসিইউতে নেয়া হয়। ৩০ জুলাই তার মস্তিষ্ক অচল (ব্রেনডেড) হয়েছে বলে ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ৩১ জুলাই তাকে মৃত ঘোষণার প্রস্তুতি নেয়া হলে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানিয়ে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন জানানো হয়। রবিউলের চিকিৎসায় সীমাহীন উদাসীনতার অভিযোগ করেন তার একমাত্র ছোট ভাই শেখ আল আমিন। আল আমিন কাজ করেন ম্যানহাটানের বিখ্যাত একটি ল’ফার্মে। ভাইয়ের প্রতি হাসপাতালের অবহেলা-অবজ্ঞায় ক্ষুব্ধ আল আমিন ২ আগস্ট রাতে বলেন, ‘হাসপাতালের এমন আচরণ মেনে নেয়া যায় না। সর্বোচ্চ আইনগত লড়াই চালাবো, যাতে ভবিষ্যতে এমন নিষ্ঠুর আচরণে সাহস না পায়।’

এহেন অবস্থায় ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশি এ্যান্ড ট্রেনিং’ (স্যাফেস্ট) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা এ উদ্দিন যোগাযোগ করেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান এবং স্টেট এ্যাসেম্বলীম্যানের সাথে। নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্ট্রিঙ্গারও ক্ষুব্ধ এবং তিনি চিকিৎসকদের অবহেলার কঠোর সমালোচনা করেছেন। অপরদিকে, অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের একজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, রোগীর চিকিৎসায় কখনো কেউ অবহেলা করতে পারে না।

‘অন্তত: সোমবার পর্যন্ত রবিউলকে মৃত ঘোষণা না করার অনুরোধ জানানো হয়’ বলে মাজেদা বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতাকে জানান। সে অনুরোধে সাড়া না দিয়ে ২ আগস্ট রবিবার সকালে রবিউলকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। হাসপাতালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন রবিউলের স্বজনেরা-এ তথ্য জানা গেছে। শেখ রবিউলকে জন্মভূমি গোপালগঞ্জে দাফন করা হবে বলে জানালেন শেখ আল আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa