
এবারের নিউ ইয়ারে দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষ জমায়েত হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।
যারা অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
পারিবারিকভাবে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে। এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



