জাহিদ ইকবাল: পবিত্র রমজান মাসের মাহাত্ম্য ছড়িয়ে দিতে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে রাজধানীর নিকুঞ্জে বৃহৎ পরিসরে ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এ আয়োজন করতে যাচ্ছে সমাজ কল্যাণ ঐক্য পরিষদ, নিকুঞ্জ।

নিকুঞ্জ

Advertisement

আয়োজকরা জানান, আগামী ৬ মার্চ শুক্রবার নিকুঞ্জ–২ এর রোড ১৬ সংলগ্ন এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রমজানের পবিত্র চেতনা মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় অনুভূতিই জাগ্রত করে না, বরং সমাজে পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা আরও জানান, বৃহৎ এই মানবিক উদ্যোগ সফল করতে নিকুঞ্জ এলাকার বাসিন্দাদের সহযোগিতা, অংশগ্রহণ ও দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও হৃদয়স্পর্শী ইফতার আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশা করছেন তারা।

আরও পড়ুনঃ মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার

সমাজ কল্যাণ ঐক্য পরিষদ, নিকুঞ্জের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগে এই আয়োজন নিকুঞ্জবাসীর মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.