Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক নিজেকে করোনামুক্ত দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক

নিজেকে করোনামুক্ত দাবি ট্রাম্পের

By Shamim Rezaঅক্টোবর 12, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় নিজেকে করোনামুক্ত হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি তৈরি হয়েছে। তার দেহে এখন আর কোভিড-১৯ নেই। খবর দ্য হিন্দু ও দ্য মিন্টের।

নিজেকে করোনাভাইরাসের চিকিৎসা প্রক্রিয়ার আওতামুক্ত হিসেবে দাবি করে ট্রাম্প বলেন, চীনের ভয়ঙ্কর ভাইরাসকে তিনি জয় করেছেন। তিনি মনে করছেন করোনার বিরুদ্ধে তার শরীর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছে।

ট্রাম্পের দাবি, তাকে সর্বোচ্চমানের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন তার অবস্থা ভালো। কোনো সমস্যা নেই।

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কোনলির দাবি, প্রেসিডেন্টের কাছ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকি নেই। তবে ট্রাম্প করোনা নেগেটিভ হয়েছেন; এমন কোনো তথ্য তিনি দেননি।

শনিবার ওই চিকিৎসক আরও জানিয়েছিলেন, সর্বশেষ পরীক্ষা থেকে দেখা গেছে প্রেসিডেন্ট আর করোনা সংক্রমণক্ষম নেই। তার দেহে ওই ভাইরাসের প্রতিলিপি তৈরিরও কোনো প্রমাণ মেলেনি।

তার আট ঘণ্টা আগেই ট্রাম্প হোয়াইট হাউসের বারান্দা থেকে সমাবেত সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তাকে মাস্ক পরা দেখা যায়নি।

এদিকে ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অংশ নিতে মুখিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে তার।

করোনায় আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় ধরে নির্বাচনী প্রচার থেকে দূরে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সব কিছু থেকে দূরে থাকা মোটেও পছন্দ হচ্ছে না তার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

জুন 19, 2026
সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

জুন 19, 2026
Latest News
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa