Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক স্লাইডার

নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা করলেন ট্রাম্প

By Arif ArmanJune 4, 20262 Mins Read

আলোচনার জন্ম

Advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ নিজেকে নিয়ে একটি আলোচিত মিম শেয়ার করে নতুন করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের আইকনিক আদলে ভক্তদের মাঝে হাজির হয়েছেন এবং নিজেকে পৃথিবীর ‘সবচেয়ে বড় আকর্ষণ’ হিসেবে ঘোষণা করেছেন।

নিজের ব্যক্তিগত ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প তার তরুণ বয়সের একটি পুরোনো ছবি পোস্ট করেন, যেখানে কাঠের প্যানেলযুক্ত একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছবির নিচে জেমস বন্ডের বিখ্যাত কোডনেমের অনুকরণে লেখা ছিল ‘ট্রাম্প ০০৭’।

অবশ্য নিজেকে বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। অতীতেও তিনি এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা এবং সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের জন্ম দিয়ে যিশু খ্রিষ্টের সঙ্গেও নিজের অবয়বের তুলনা টেনেছেন।

কাকতালীয়ভাবে, জেমস বন্ড সিরিজের জন্য বর্তমানে সম্পূর্ণ নতুন মুখ খুঁজছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম এবং অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি নির্বাচনের জন্য স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করেছে। এই প্রতিষ্ঠানের মালিক জেফ বেজোসকে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হয়। সেই প্রেক্ষাপটে গত মে মাসে হোয়াইট হাউসের সরকারি এক্স অ্যাকাউন্ট থেকেও মজার ছলে টাক্সিডো পরা ট্রাম্পকে সাইলেন্সার লাগানো পিস্তল হাতে ‘বন্ড’ রূপে দেখিয়ে একটি বিশেষ মিম পোস্ট করা হয়েছিল, যার কোণায় লেখা ছিল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।

জেমস বন্ডের পরবর্তী মূল চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে হলিউডে এখনও জোর আলোচনা চলছে এবং সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যারন টেইলর-জনসন, টম হল্যান্ড ও জ্যাকব এলর্ডির মতো জনপ্রিয় অভিনেতারা। উল্লেখ্য, ড্যানিয়েল ক্রেইগ সর্বশেষ ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বন্ড চরিত্রে নিজের যাত্রার ইতি টানেন।

ট্রুথ সোশ্যালে জেমস বন্ডের মিম শেয়ার করার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও কয়েকটি ছবিও পোস্ট করেছেন যা নেটিজেনদের নজর কেড়েছে। একটি ছবিতে বিশাল জনসমাবেশের সামনে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে ক্যাপশনে তিনি নিজেকে ‘দ্য গ্রেটেস্ট অ্যাট্র্যাকশন’ হিসেবে আখ্যা দেন এবং কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ২০১২ সালে প্রয়াত পপ তারকা হুইটনি হিউস্টনের সঙ্গে নিজের একটি পুরোনো ছবিও শেয়ার করেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বিল গেটস

    তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

    June 24, 2026
    শ্রমমন্ত্রী

    জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

    June 24, 2026
    Modi

    খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

    June 24, 2026

    Latest News

    বিল গেটস

    তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

    শ্রমমন্ত্রী

    জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

    Modi

    খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

    জমির মালিক

    এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

    ভিসা নীতি

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

    A

    দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

    জাহাজ

    হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

    ট্রাম্প

    ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

    Star

    পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

    Momota

    মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa