
সূত্র জানায়, সিংহ গ্রামের সামসুল আলম তার কিশোরী কন্যা সীমা আক্তারের বিয়ে দিতে চেয়েছিলেন মঙ্গলবার। বাল্যবিয়ের এ আয়োজন নিয়ে ঝামেলা হতে পারে ভেবে তিনি হবিগঞ্জ শহরে নিয়ে যেতে চান পরিবার সদস্যদের। এদিকে কনের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকস্মিক অভিযান চালান বিয়ে বাড়িতে। ভ্রাম্যমাণ আদালতের কাছে কনের পিতা অপরাধ স্বীকার করে নিলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কিশোরীর অভিভাবকরা বয়স না হওয়ায় পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার বলেন, ‘মেয়ের ফোন পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে সঠিক বয়সে বিয়ে দেয়া হবে বলে অভিভাবকরা প্রতিশ্রুতি দিয়েছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



