
ইসরায়েলের গবেষকরা বলছেন, তারা এমন একটি ফেইস মাস্ক উদ্ভাবন করেছেন, যা নিজে নিজে পরিষ্কার হয়ে যায়। এই মাস্কে একটি ইউএসবি পোর্ট আছে যেটি দিয়ে এটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়। মাস্কের ভেতর কার্বন ফাইবারের একটি স্তর আছে, ইউএসবি সংযোগের মাধ্যমে যেটিকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়। এই তাপে করোনাভাইরাস মরে যায়।
তবে মাস্কটি যখন ইউএসবির মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে, তখন এটি না পরার পরামর্শ দেয়া হয়েছে। এভাবে মাস্কটি জীবাণুমুক্ত করতে সময় লাগে ৩০ মিনিটের মতো। এই মাস্কটির পেটেন্টের জন্য গবেষকরা যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন। মাস্কটি বাজারে আসলে নিঃসন্দেহে প্রতিদিন নতুন নতুন মাস্ক পরার ঝামেলা থেকে মুক্তি পাবে মানুষ। তবে এই মাস্কের দাম কেমন হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



