Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শার্শায় হেলিকপ্টারে উড়ে নিজ বাড়ির ছাদে নামলেন আমেরিকা প্রবাসী
প্রবাসী খবর বিভাগীয় সংবাদ

শার্শায় হেলিকপ্টারে উড়ে নিজ বাড়ির ছাদে নামলেন আমেরিকা প্রবাসী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 14, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : যশোরের শার্শার বাগআঁচড়ায় পরিবারের সঙ্গে আসন্ন কোরবানি ঈদ করতে বাড়ি ফিরলেন প্রবাসী। তবে ঢাকায় প্লেন থেকে নেমে বাসে-ট্রেনে কিংবা ব্যক্তিগত গাড়িতে চড়ে নয়- হেলিকপ্টারে উড়ে এসে নিজ বাড়ির ছাদের হেলিপ্যাডে নামলেন তিনি।

শার্শায় হেলিকপ্টারে উড়ে নিজ বাড়ির ছাদে নামলেন আমেরিকা প্রবাসী

Advertisement

এ সময় দৃশ্যটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লেগে যায়। ঘটনাটি তার বাড়ির আশপাশের এলাকাতেও আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে হেলিপ্যাডে হেলিকপ্টার নামার ভিডিওটি।

স্থানীয়রা জানান, মানবী ওয়েল কেয়ার ইউএসএ-২০ এর চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষণা নিজ বাড়িতে কোরবানির ঈদ উদযাপনের জন্য রোববার (১১ জুন) দেশে ফিরেই দুপুরে একটি বেসরকারি হেলিকপ্টারে করে সপরিবারে গ্রামের বাড়ির হেলিপ্যাডে অবতরণ করেছেন। আর এ দৃশ্য দেখার জন্য আগে থেকেই ওই বাড়ি ঘিরে তৈরি হয়েছিল উৎসুক জনতার ভিড়। যা সামাল দিতে রীতিমতো পুলিশ সদস্যদেরও ঘাম ঝরাতে হয়েছে।

আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষণা যশোরের বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে। তিনি বাবাসহ পরিবার নিয়ে আমেরিকা থাকেন। মানবী আসাদ এষণা ইউএসএ-তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যয়নরত। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ ২০) নামে একটি সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবী ওয়েল কেয়ার এলাকার অসহায়, দুস্থদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদরাসা ও এতিমখানায় অর্থ সহযোগিতা করে থাকেন।

মানবী আসাদ এষণা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে বাবা মা ও ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসীর এতো ভালোবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে দোয়া চাই। বেঁচে থাকতে চাই মানব কল্যাণে।

স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষণার পরিবারটি আমাদের গর্বের ধন। তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও গরিব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার আগমনে আমরা খুশি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa