আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিজের নিরাপত্তার বিষয়ে যে দাবি জানিয়েছে মস্কো সে ব্যাপারে যদি গঠনমূলক কোনো জবাব না পায় তাহলে ক্রেমলিন নিজের মতো করে ব্যবস্থা নেবে। খবর পার্সটুডে’র।

আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা অভিযোগ করছে যে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য দেশটির সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু মস্কো এই অভিযোগ অস্বীকার করছে।
তারা পশ্চিমা দেশগুলোকে সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টির প্রস্তাব দিয়েছে এবং পাশ্চাত্যের কাছ থেকে তারা একই রকমের গ্যারান্টি চায়। মস্কো বলছে, ইউক্রেনকে কখনো ন্যাটো জোটে অন্তুর্ভক্ত করা হবে না বলে গ্যারান্টি দিতে হবে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি তাতে রাজি নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



