Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা : ন্যাটোকে রাশিয়া
আন্তর্জাতিক

নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা : ন্যাটোকে রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 21, 2021Updated:ডিসেম্বর 21, 20212 Mins Read
নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা : ন্যাটোকে রাশিয়া
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ঘিরে নিরাপত্তার গ্যারান্টি দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কোর এ সংক্রান্ত উদ্বেগ প্রশমনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট কোনো রাজনৈতিক সমাধান বের করতে না পারলে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়ে রাশিয়া। খবর পার্সটুডে’র।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে পূর্ব ইউরোপ ও ইউক্রেনে যেকোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছিল।এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার বলেন, বিষয়টি নিয়ে তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

এ সম্পর্কে গতকাল (সোমবার) রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, মস্কো এখন পর্যন্ত তার নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে আমেরিকার কাছ থেকে কোনো সদুত্তর পায়নি।ন্যাটো যদি বিষয়টি উপেক্ষা করে যায় তাহলে রাশিয়া সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।

মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে- অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে।

রাশিয়া বহুবার বলেছে, ইউক্রেন সীমান্তে দেশটির সেনা ও অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং এটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়। এ কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়া-ইউক্রেন সীমান্তকে ‘চরম উত্তেজনাপূর্ণ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa