Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের
জাতীয় শিক্ষা

নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

By Saiful IslamJuly 26, 2020Updated:July 26, 20203 Mins Read

নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের হামলায় নেতৃত্ব দেওয়া নেতা-কর্মীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে তারা

শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এই দাবি জানিয়েছে। ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসআ) ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। সড়ককে নিরাপদ করতে আবারও নয় দফা দাবি তুলে ধরেছে তারা।

নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইনজামুল হক বলেন, শিক্ষার্থীদের ওপর সেই হামলায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। কোনো বিচারও হয়নি। উল্টো শিক্ষার্থীদের জড়ানো হয় ভিত্তিহীন মামলায়। মামলাগুলো এখনো চলমান। কারও বাঁচতে চাওয়ার দাবির পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে তার কারণে বছরের পর বছর ভুগতে হচ্ছে।

ইনজামুল হক বলেন, প্রশাসনের সদিচ্ছার অভাবেই এমনটা হয়েছে। প্রশাসন চাইলেই সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করতে পারে। চাইলেই নিরপরাধ শিক্ষার্থীদের মামলা তুলে নিত পারে। চাইলেই ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।

২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব নিহত হয়। ক্লাস শেষে বাসের জন্য তারা ফুটপাতে অপেক্ষা করছিল। এর প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে আন্দোলনে নামেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। টানা পাঁচ দিন তারা সড়কে অবস্থান করে। এ সময় যান চলাচলের শৃঙ্খলা আনা, চালকদের লাইসেন্স ক্ষতিয়ে দেখার কাজ করে তারা।

সংবাদ সম্মেলনে নয় দফা দাবি তুলে ধরেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা করা, জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা, পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ করা, দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে, বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনা, সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন করা, যানজট নিরসনে আউটার রিং রোড বা বিকল্প সড়ক ব্যবস্থা ও সাইকেল লেনসহ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা।

দুই বছর আগের এই আন্দোলনের একপর্যায়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। আন্দোলনের পাঁচ দিনের মাথায় চার আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। পরদিন এর প্রতিবাদে শাহবাগ থেকে মিছিল বের করে ধানমন্ডির দিকে শিক্ষার্থীরা রওনা হন। এ সময় সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। রক্তাক্ত হন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, সাংবাদিক ও পথচারী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026

Latest News

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa