আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের দিউয়ালি ইউনিয়ারাতে বিধানসভার উপনির্বাচনে গতকাল বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নারেস মীনা। তবে ভোটের দিন ক্যামেরার সামনে নির্বাচনী কর্মকর্তাকে থাপ্পড়ের দায়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভি

Advertisement

কৌশলগত অভিযানের মাধ্যমে পুলিশের একটি বৃহৎ দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের ওই দলের মধ্যে সিনিয়র কর্মকর্তা এবং দাঙ্গা পুলিশও ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি সাংবাদিকদের জানান, ‘পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। এছাড়া তিনি তার সমর্থকদের পুলিশকে ঘেরাও করার আহ্বান জানান। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।’

নিউজ এজেন্সি এএনআই এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ভেস্ট এবং হেলমেট পরে লাঠি এবং ঢাল নিয়ে একটি গ্রাম্য পথের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তাদের সঙ্গে দাঙ্গা বিরোধী গাড়িও দেখা যায়।

পুলিশের সুপারিয়েনডেন্ট বিকাশ সাংওয়ান এএনআইকে বলেন, আমরা তাকে আত্মসমর্পণ করতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানাই।

তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং সমর্থকদের দিয়ে হাইওয়ে অবরোধ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.