
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আদালত এর স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, রাইড শেয়ারিং কোম্পানি উবার মূলত গাড়ির মালিকদের পরিচালিত গাড়িতেই রাইড শেয়ার করে থাকে। কিন্তু জার্মানিতে উবার ভাড়া করা ট্যাক্সি দিয়ে এই সেবা পরিচালনা করছে, যা অবৈধ বলে গণ্য। এদিকে লন্ডনেও উবারের লাইসেন্স বাতিল করে তাদের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা সুরক্ষার নীতি লঙ্ঘনের দায়ে এ পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



