Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৬ জেলায় আটক ৮৮ জেলে
জাতীয় বিভাগীয় সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৬ জেলায় আটক ৮৮ জেলে

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 13, 20193 Mins Read
TnRKiS01M2QX5Fk73NWYazrG7mRARz0Iv8MXYWPA
ঝালকাঠির সুগন্ধা নাদীতে অভিযানের সময় পালিয়ে যায় জেলেরা। ছবি: ইউএনবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ছয় জেলায় ৮৮ জেলকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে জব্দ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার মিটার কারেন্ট জাল। খবর ইউএনবি’র।

মানিকগঞ্জ: যমুনা নদী থেকে আট জেলেকে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

তিনি জানান, শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান চালিয়ে মা ইলিশ শিকার করার অপরাধে আট জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে জব্দ করা দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

চাঁদপুর: মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে ১০ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মোহনপুর ও ষাটনল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

আটক জেলেদের কাছ থেকে মাছ ধরার তিনটি নৌকা এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা: মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে দুই দিনে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তারা আটক হন। এ সময় একটি ট্রলার, প্রায় এক হাজার কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

আটকদের মধ্যে ২৫ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও তিনজনকে জরিমানা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সাত শিশু জেলেকে ছেড়ে দেয়া হয়েছে। সেই সাথে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা ও মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি: শুক্রবার রাত সুগন্ধা নাদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। তবে এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কাউকে আটক করতে পারেনি।

অন্যদিকে, শনিবার সকালে নলছিটি ফেরিঘাট এলাকায় জেলেদের ঘরে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও পাঁচ জেলেকে আটক করা হয়। তাদের একজনকে এক মাসের কারাদণ্ড এবং বাকিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মুন্সিগঞ্জ: লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও সাড়ে ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চলে।

শরীয়তপুর: পদ্মায় ইলিশ শিকারের অপরাধে নড়িয়ায় ১৪ ও ভেদরগঞ্জে ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নড়িয়ায় অভিযান চালিয়ে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ, প্রজননের মৌসুম উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার বন্ধ থাকছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa